দেশের ফ্যাশন ব্র্যান্ড জেন্টেল পার্ক উদযাপন করছে পথচলার ২০ বছর। দুই দশকের এই বিশেষ আয়োজনে ক্রেতাদের জন্য নিয়মিত পণ্যে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। পাশাপাশি অনলাইনে কেনাকাটায় থাকছে বিনামূল্যে ডেলিভারি সুবিধা।
২০০৬ সালে যাত্রা শুরু করা জেন্টেল পার্ক দুই দশকে পোশাকের নকশা, বৈচিত্র্য ও মানের মাধ্যমে ক্রেতাদের কাছে পরিচিতি তৈরি করেছে। সময়ের সঙ্গে বদলে যাওয়া কেনাকাটার অভ্যাসের বিষয়টিও গুরুত্ব পেয়েছে এবারের আয়োজনে। তাই আউটলেটের পাশাপাশি অনলাইন কেনাকাটায় বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
জেন্টেল পার্কের ওয়েবসাইটে পুরুষ, নারী ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের সংগ্রহ রয়েছে। শার্ট, পোলো, প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবি থেকে শুরু করে নারী ও শিশুদের পোশাকও অনলাইনে দেখে কেনার সুযোগ রয়েছে। অর্ডারের পর পণ্যের অবস্থানও ওয়েবসাইট থেকে অনুসরণ করা যায়।
২০ বছর পূর্তির এই আয়োজন তাই একদিকে জেন্টেল পার্কের দুই দশকের ফ্যাশনযাত্রার উদযাপন, অন্যদিকে প্রযুক্তিনির্ভর সহজ কেনাকাটার অভিজ্ঞতা। ক্রেতারা নিকটস্থ আউটলেটের পাশাপাশি ঘরে বসেই অনলাইনে পছন্দের পোশাক কিনতে পারবেন।
জেন্টেল পার্কের মহাব্যবস্থাপক জুয়েল বিশ্বাস বলেন, ২০ বছরের এই দীর্ঘ পথচলায় আমাদের ক্রেতাদের আস্থা, ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই জেন্টেল পার্ক সময়ের সঙ্গে পণ্য, সেবা ও কেনাকাটার অভিজ্ঞতায় ধারাবাহিকভাবে উন্নতি করেছে। এই বিশেষ আয়োজনে ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমরা আউটলেট ও অনলাইন- উভয় ক্ষেত্রেই বিশেষ সুবিধা রেখেছি।