চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে মোহাম্মদ হাছান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব ছৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ হাছান (১০) ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

স্বজনরা জানায়, স্কুল থেকে ফিরে দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় হাছান। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।