‘নিউইয়র্কে যুদ্ধ বিক্রি করতে আসিনি, শান্তি গড়তে এসেছি’: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হলে তার জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গত সপ্তাহে ইরানের শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর আল জাজিরার।  

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন আরাঘচি।

তিনি লেখেন, 'প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং আমি নিউইয়র্কে যুদ্ধ বিক্রির প্রস্তাব নিয়ে আসিনি। আমরা এসেছিলাম শান্তির পথ তৈরি করতে।' 

তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, 'যেকোনো আগ্রাসনের মুখে ইরান অটল থাকবে—এমনকি পরিস্থিতি যদি একটি ধ্বংসাত্মক যুদ্ধের দিকেও গড়ায়।' 

তবে যুদ্ধের পাশাপাশি কূটনীতির পথও খোলা রাখার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'একই সময়ে আমরা প্রকৃত অর্থে কূটনৈতিক আলোচনায় বসতেও প্রস্তুত।'