ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মৌসুমী মৌ

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মৌসুমী মৌ দুই বছরের জন্য ইস্পাহানি মির্জাপুর চা-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ইস্পাহানি টি লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তিনি মির্জাপুর চা- এর বিভিন্ন ব্র্যান্ড ক্যাম্পেইন ও প্রচারণায় অংশ নেবেন।

এছাড়াও, বাংলা ভাষা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়্যেলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-এর সপ্তম বর্ষে উপস্থাপিকা হিসেবে দেখা যাবে মৌসুমী মৌকে। বাংলা ভাষা, ব্যাকরণ, সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার চর্চা ও জ্ঞানকে আরও উৎসাহিত করার প্রয়াস চালিয়ে আসছে ইস্পাহানি মির্জাপুর।

দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী চা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর চা দীর্ঘদিন ধরে গুণগত মান ও ভোক্তাদের আস্থার প্রতীক হিসেবে পরিচিত। মৌসুমী মৌ-এর জনপ্রিয়তা ও উপস্থিতি ব্র্যান্ডটির যোগাযোগ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে ইস্পাহানি টি লিমিটেড।

মৌসুমী মৌ বলেন, 'ইস্পাহানি মির্জাপুর চায়ের মতো একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আগামী দুই বছর ব্র্যান্ডটির সঙ্গে কিছু দারুণ কাজ হবে বলে আশা করছি। বিশেষ করে বাংলাবিদ-এর মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।'