উন্নত স্বাস্থ্যসেবা, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং যত্নশীল সেবার সমন্বয়ে রাজধানীর ধানমন্ডি ২৭, সাতমসজিদ রোডে রবিবার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বনামধন্য স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আকিজ ইনসাফের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন এবং ডিরেক্টর ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী।
'কেয়ার অ্যান্ড হ্যাপি এক্সপেরিয়েন্সেস অ্যাট এভরি স্টেপ'- এই মূলমন্ত্রকে সামনে রেখে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ, রোগীকেন্দ্রিক যত্ন ও সেবা, সুস্থতর সমাজ এবং আনন্দময় আগামীর প্রত্যয় নিয়ে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার অঙ্গীকারবদ্ধ।
এমআরআই, সিটি-স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি, ইটিটি, ইকোকার্ডিওগ্রাম সহ পূর্ণাঙ্গ প্যাথলজি সেবার পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশনও প্রদান করা হবে।
উদ্বোধন উপলক্ষ্যে উন্নত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে মাসব্যাপী অধিকাংশ প্যাথলজি, রেডিওলজি ও ইমেজিং টেস্টে সর্বোচ্চ ৫০% পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
রোগীর চলাচলের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে রয়েছে ইলেকট্রিক স্ট্রেচার ও ইলেকট্রিক হুইলচেয়ার এবং ইলেকট্রিক পেশেন্ট বেড। বয়স্ক, অতিরিক্ত ওজনের কিংবা চলাচলে সীমাবদ্ধ রোগীদের অ্যাম্বুলেন্স থেকে অটো হাইট অ্যাডজাস্টেবল স্ট্রেচারে স্থানান্তর এবং পরবর্তীতে স্ট্রেচার থেকে ডাক্তারের চেম্বারে রোগীকে অটো হাইট অ্যাডজাস্টেবল পেশেন্ট বেডে স্থানান্তর আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে করা হয়। এছাড়া এই স্ট্রেচার এবং অটো হাইট অ্যাডজাস্টেবল পেশেন্ট বেড এর মাধ্যমে রোগীকে সহজে নির্দিষ্ট উচ্চতায় এনে চিকিৎসকের প্রয়োজনীয় চেক-আপ সম্পন্ন করা হয়। রোগীদের চলাচল সহজ করতে ইলেকট্রিক হুইলচেয়ারসহ আরও কিছু সেবা রয়েছে।
আকিজ ইনসাফ ডায়াগনস্টিক এর বিভিন্ন পরীক্ষায় অন-লাইন বুকিং এর ব্যবস্থা আছে। এমআরআই, সিটি-স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি, ইটিটি, ইকোকার্ডিওগ্রাম প্রতিটি পরীক্ষার অন-লাইন বুকিং এর সময় পেশেন্ট প্রিপারেশন ভিডিও দেখা যায়। যা রোগীকে কে পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিতে সাহায্য করে। এ ছাড়াও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিটি ফ্লোর এর মনিটরে পেশেন্ট প্রিপারেশন ভিডিও সব সময় দেখানো হয়, যা রোগী ও রোগীর অভিভাবককে পরীক্ষার পূর্ব প্রস্তুতি সম্পর্কে সচেতন করে ।
আধুনিক প্রযুক্তি, উন্নতমানের চিকিৎসা, সমন্বিত ডায়াগনস্টিক সুবিধা এবং রোগীর স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপে যত্ন ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।