ভিয়েতনামের হো চি মিন সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত জামিউল ইসলামিয়া মসজিদ। সবুজ রঙের রাজপ্রাসাদসদৃশ স্থাপত্য এবং অনন্য নকশায় মসজিদটি সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। শহরের কাউ ওং ল্যান ওয়ার্ডের ট্রান হুং দাও সড়কে অবস্থিত এই মসজিদ স্থানীয় মুসলিমদের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
চাম মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে মসজিদটি বিশেষ গুরুত্ব বহন করে। এখানে নিয়মিত জুমার নামাজ আদায় করা হয়। শিশুদের দেওয়া হয় সন্ধ্যাকালীন দ্বীনি শিক্ষা। প্রজন্ম থেকে প্রজন্মে ইসলামের শিক্ষা, ইমানি আকিদা, মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মুসলিমদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মসজিদটি।
সম্প্রতি আইকিউএনএ-এর এক প্রতিবেদনে মসজিদটির কার্যক্রম নিয়ে বেশকিছু আলোকচিত্র তুলে ধরা হয়। তা উল্লেখ করা হলো-