বাঁশখালীতে রাশেদ হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালীতে পৌরসভায় বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে বউ‌য়ের গাছের খুঁটির আঘাতে মোহাম্মদ রাশেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ সেপ্টেম্বর) মৃত্যুবরণ ক‌রে। এ ঘটনায় জ‌ড়িত খুনী‌দের গ্রেপ্তার ও ফাঁ‌সির দাবিতে সোমবার দুপু‌রে মানববন্ধন ক‌রে স্থানীয় ক‌য়েকশত জনগণ। তারা খু‌নি‌দের গ্রেপ্তারও ফাঁ‌সিসহ নিহত মো. রা‌শে‌দের অসহায় স্ত্রী ও ১৫‌দি‌নে শিশু সন্তান ও  ২ কন্যার জন্য প্রয়োজনীয় উ‌দ্যোগ গ্রহ‌ণের আহবান জানান।

সূত্র ম‌তে  বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি ধুইল্যাঝিরি এলাকায় গৃহ বধু জমিলা বেগম ও তার শ্বাশুড়ি হোসনে আরা বেগমের ম‌ধ্যে ঝগড়া থামা‌তে‌ গি‌য়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গুরুতর আহত হয় মো. রা‌শেদ। পর‌দিন চি‌কিৎসাধীন অবস্থায় চমেক অবস্থা রাশেদ মৃত্যুবরণ ক‌রেন। সে ওই এলাকার নুরুল আলমের ছেলে।

এ ঘটনায় নিহত রাশেদের স্ত্রী জেস‌মিন আক্তার বাদী হ‌য়ে গৃহবধু জমিলা বেগম ও তার শ্বাশুড়ি হোসনে আরা বেগমকে আসামি ক‌রে মামলা দা‌য়ের ক‌রেন।

রা‌শে‌দের স্ত্রী জেস‌মিন আক্তার বলেন, কে দেখ‌বে আমার অবুঝ সন্তান‌দের, কে দে‌বে আমার ভরন পোষণ !

১৫‌দিন বয়সী শিশু সন্তান রায়হান, ৩ বছর বয়সী রা‌মিছা ও ৬ বছর বয়সী রাইসাকে নি‌য়ে চরম দু‌চিন্তায় জেস‌মিন। সে স্বামী হত্যার বিচার  এবং শিশু সন্তান‌দের নি‌য়ে বেঁচে থাকার অ‌ধিকার নি‌শ্চিত করার জন্য প্রশাস‌নের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।

এ‌দি‌কে পু‌লিশী অ‌ভিযা‌নে আসামি জমিলা বেগমকে গ্রেপ্তার কর‌লেও হোসনে আরা বেগমকে দ্রুত গ্রেপ্তার করে বিচার নি‌শ্চিত করার দাবিতে সোমবার পৌরসভার প্রধান সড়‌কে র‌্যালি শে‌ষে উপ‌জেলা প‌রিষদ গেই‌টে মানববন্ধন ক‌রে ক‌য়েকশত নারী পুরুষ। সেখা‌নে বক্তব্য রাখেন মো জহিরুল ইসলাম, মাওলানা সোহাইল, মাওলানা হোছাইন, হুমাইন রনি, শোয়াইব প্রমুখ।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনার পর পর অ‌ভি‌যোগে পে‌য়ে অ‌ভিযুক্ত জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি আত্ন‌গোপা‌নে চ‌লে যাওয়া‌তে তা‌কে গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে ব‌লে তি‌নি জানান।