শাড়িকান্ডে আবারও আদালতে তিশা

২৮ হাজার টাকার শাড়ি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে পুনরায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের সময়সীমা বাড়ানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। অভিনেত্রীর আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী সময়ে জামিন বৃদ্ধি ও অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে।

আদালত প্রাঙ্গণে তানজিন তিশা আইনের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজন হলে তিনি বারবার আদালতে হাজির হবেন। তিনি অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন। ঘটনার সূত্রপাত অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়াকে কেন্দ্র করে।