রোমাঞ্চকর জয় ব্রাজিলের

তিন মিনিটেই এগিয়ে যাওয়া ব্রাজিল একসময় পিছিয়ে পড়ে ১-২ গোলে। সেখান থেকে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে অস্ট্রেলিয়াকে হারিয়েছেন তারা। ব্রিসবেনে গতকালের ম্যাচ ৪-২ গোলের জয় পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপের পর এটি তাদের প্রথম জয়। এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করেছিল আনচেলোত্তির দল।

চার দিন আগের দেখায় অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙতে ব্রাজিলের লেগেছিল ৯৫ মিনিট। তবে এ দিন ম্যাচের তৃতীয় মিনিটেই ভ্যান্ডারসনের দৃষ্টিনন্দন লক্ষ্যভেদে এগিয়ে যান সেলেসাওরা। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও টনি পপোভিচের কাউন্টার-অ্যাটাকিং কৌশলে কোনো ধাক্কা লাগেনি। মাঝে ব্রুনো গিমারেসের দারুণ পাস থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও ভিনিসিয়ুসের ব্যর্থতায় গোল পায়নি ব্রাজিল।

ম্যাচের ধারার বিপরীতে কর্নার থেকে চতুর এক ফ্লিকে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান আলেসান্দ্রো সির্কাতি। শুরুতে অফসাইডের কারণে গোল বাতিল হলেও ভিএআরের সহায়তায় দেখা যায় বলটি ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগেছিল। সমতায় ফেরার স্বস্তি কাটতে না কাটতেই বক্সের বাইর থেকে কনোর মেটক্যাফের বাঁ পায়ের দূরপাল্লার রকেট শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে লিড নিয়ে বিরতিতে যেতে পারেননি স্বাগতিকরা। ড্যানিলোকে বক্সে ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট-কিক থেকে চলতি মৌসুমে নিজের ১৫তম গোল করে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান রাফিনহা।

দ্বিতিয়ার্ধের শুরুতেই বদলি এনদ্রিককে নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। টাচলাইনের কাছে অস্ট্রেলিয়ার অধিনায়ক হ্যারি সুটারের সাথে তার হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। দুই দলের খেলোয়াড়রা এই হাতাহাতিতে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই অনাকাক্সিক্ষত ঘটনাই যেন ব্রাজিলকে মাঠে নতুন করে উদ্দীপ্ত করে তোলে। ঘটনার ঠিক পরপরই বাম প্রান্ত থেকে ভিনিসিয়ুস বল বাড়িয়ে দেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ এনদ্রিককে। তার নিখুঁত সেন্টার থেকে বল পেয়ে কাছ থেকে গোল করে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন ব্রুনো গিমারেস।

ম্যাচের শেষভাগে ব্রাজিলের আক্রমণের তোপ আর সামলাতে পারেনি অস্ট্রেলীয় রক্ষণ। ভিনিসিয়ুসের চমৎকার কাটব্যাক থেকে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন ব্রুনো গিমারায়েস। এরপর বক্সে ভিনিসিয়ুস ফাউলের শিকার হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে ব্রাজিলের চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন এই রিয়াল মাদ্রিদ তারকা।