চাকরি হারালেন পলাতক ৩ পুলিশকর্তা

পলাতক ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্থায়ীভাবে চাকরি হারিয়েছেন পুলিশের এক সাবেক যুগ্ম কমিশনার ও দুই পুলিশ সুপার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের সাবেক যুগ্ম কমিশনার এসএম মেহেদী হাসান ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এসবের পরও কোনো হাজিরা না দেওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত পুলিশের নারায়ণগঞ্জ জেলার সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল। তিনি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গাজীপুর শিল্প পুলিশ ২-এর এসপি মো. রহমত উল্লাহ চৌধুরী ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে পলাতক রয়েছেন।