চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে ২৭ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আকবর শাহ থানাধীন একেখান মোড়ের ‘হোটেল সিটি প্যালেস’-এর দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে জান্নাতুন নাঈম নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর জানান, ধারণা করা হচ্ছে, ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানায়, নিহত নারীর বাবার নাম আইয়ুব আলী এবং মায়ের নাম শাহনাজ আকতার। তার স্বামীর নাম মনসুর হেলাল। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকায়।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে।