বাউফলের সাবেক মেয়র জুয়েল রাজধানী থেকে আটক

বাউফল পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলকে (৫৫) আটক ক‌রে‌ছে পু‌লিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সা‌ড়ে ১১টার দি‌কে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে ঠিক কী কারণে বা সুনির্দিষ্ট কোন মামলায় তাকে আটক করা হ‌য়ে‌ছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
​
এদিকে, জিয়াউল হক জুয়েলের আটকের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

তার মেয়রের দায়িত্বে থাকা অবস্থায় পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন আধুনিকায়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে স্থানীয়দের একটি অংশ উল্লেখ করেছে। তার আটকের খবর আসার পর এলাকার একাংশের উদ্বেগ প্রকাশ করতে দেখা‌ গে‌ছে।

​এবিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সিরাজুল ইসলাম ব‌লেন, গ্রেপ্তা‌রের খবর শু‌নে‌ছি ত‌বে অ‌ফি‌সিয়া‌লি কোন ম্যাসেস আমা‌কে এখনও পর্যন্ত দেয়া হয়‌নি।