মুন্সীগঞ্জে রেললাইনের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নিমতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে নিমতলা রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।

অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় ওই নারী দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।