দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খানের নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে পরিচালক হিমেল আশরাফ জানান দিলেন আগামী ঈদুল আজহায় আসছে তাদের নতুন মিশন ‘মোহাব্বাত’। ক্যাপশনে লিখেছেন, ‘এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু।’
পোস্টারে শাকিব খান ও একজন নারীকে দেখা গেলেও কারও মুখ দেখানো হয়নি। এতে শাকিবের হাতে রয়েছে একটি বন্দুক, আর তার পেছনে দাঁড়িয়ে আছেন নায়িকা। পোস্টারের এই দৃশ্য থেকে ধারণা করা হচ্ছে, রোমান্সের পাশাপাশি সিনেমাটিতে অ্যাকশনও থাকছে। তবে পোস্টার প্রকাশের পরও ‘মোহাব্বাত’র নায়িকা কে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। ফলে শাকিবের বিপরীতে কে থাকছেন, তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে।