ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'কৃষক কার্ড' বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আধুনিক ও তথ্য-প্রযুক্তি নির্ভর 'কৃষক কার্ড' কর্মসূচি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪:টায় ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ৫৫টি জেলার ৭১টি উপজেলার ৭১টি কৃষি বøকের প্রায় ১ লাখ কৃষকের ব্যাংক হিসাবে সরাসরি কৃষি উপকরণ সহায়তার অর্থ হস্তান্তর করেন। এই সুবিধার আওতায় কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থ নির্ধারিত ডিলার পয়েন্ট থেকে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয়ে ব্যবহার করতে পারবেন।

কৃষকদের ইউনিক আইডিসহ ডিজিটাল প্রোফাইল তৈরি ও সুনির্দিষ্ট সেবা নিশ্চিতের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই কর্মসূচির মাধ্যমে দ্রæততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কৃষি ভর্তুকি ও প্রণোদনা বিতরণের পাশাপাশি পর্যায়ক্রমে ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি ও সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজার তথ্য এবং ফসলের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের ‘ফতেপুর বøকটি’ প্রথম ধাপের কার্যক্রমের জন্য চ‚ড়ান্তভাবে নির্বাচিত হয়। ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই বøকের মোট ৮২৪ জন নিবন্ধিত কৃষকের (৭০ জন ভ‚মিহীন, ৪০২ জন প্রান্তিক এবং ৩৫৬ জন ক্ষুদ্র কৃষক) ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে উপকরণ সহায়তার অর্থ জমা করা হয়েছে।

এ উপলক্ষে বিকেলে আড়াইহাজার উপজেলায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ পরিচালক মো. আ. জা. মু. আহসান শহীদ সরকার, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার( ভ‚মি) মোস্তাফিজুর রহমান ইমন বং উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়া।

অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা কৃষি অফিস ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।