দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের গ্রুপ ‘বি’-তে জায়গা পাওয়া বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
টুর্নামেন্টের উদ্বোধনী মূল ম্যাচে ৭ অক্টোবর কেপটাউনে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ এবং টুর্নামেন্টের মেগা ফাইনালের আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে জোহানেসবার্গের ঐতিহাসিক ওয়ান্ডারার্স স্টেডিয়াম।
১২টি মূল দলকে ৬টি করে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে:
- গ্রুপ ‘এ’: ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও সুপার সিরিজ পেরিয়ে আসা একটি দল।
- গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও সুপার সিরিজ পেরিয়ে আসা একটি দল।
মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৭ সালের ২ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্বকাপের কার্যক্রম। ৭ অক্টোবর কেপটাউনের নিউল্যান্ডসে ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে গড়াচ্ছে মূল পর্বের খেলা।
হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে। এই মাঠে ২০০৩ বিশ্বকাপ ফাইনালের পর আবারো বসতে যাচ্ছে ২০২৭ বিশ্বকাপের ফাইনাল লড়াই।
সুপার ৭ পর্ব এবং প্রি-সিডিং
গ্রুপ পর্ব থেকে উঠে আসা ৭ দল সুপার সেভেন পর্বে খেলবে। গ্রুপ পর্বের কোনো পয়েন্ট এই পর্বে বহন করা হবে না। প্রতিটি দল ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আরও ছয়টি করে ম্যাচ খেলবে।
ম্যাচের সূচি এবং ভেন্যুর স্পষ্টতা বজায় রাখার জন্য আইসিসি সুপার ৭ পর্বের জন্য ৭টি নির্দিষ্ট বাছাই আগে থেকেই নির্ধারণ করেছে:
- গ্রুপ এ: ভারত (এ ১), অস্ট্রেলিয়া (বি ২), পাকিস্তান (এ ৩), ইংল্যান্ড (এ৪/এবি৪)
- গ্রুপ বি: নিউজিল্যান্ড (বি ১), দক্ষিণ আফ্রিকা (বি ২), শ্রীলঙ্কা (বি ৩)
যদি এই বাছাই দলগুলোর মধ্যে কোনো দল পরবর্তী পর্বে উঠতে ব্যর্থ হয় এবং কোনো অনবাছাই দল সুপার ৭-এ জায়গা করে নেয়, তবে সেই অবাছাই দলটি বাদ পড়া বাছাই দলটির পূর্বনির্ধারিত বাছাই স্থানটি নেবে।
বাংলাদেশের মূল পর্বের সময়সূচি
| তারিখ | প্রতিপক্ষ |
|---|---|
| ৮ অক্টোবর | ইংল্যান্ড |
| ১২ অক্টোবর | নিউজিল্যান্ড |
| ১৬ অক্টোবর | শ্রীলঙ্কা |
| ১৯ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা (স্বাগতিক) |
| ২৩ অক্টোবর | সুপার সিরিজের বিজয়ী দল |
নকআউট পর্ব ও ভেন্যু
- ১ম সেমিফাইনাল: ১৭ নভেম্বর, নিউল্যান্ডস (কেপটাউন)।
- ২য় সেমিফাইনাল: ১৮ নভেম্বর, সুপারস্পোর্ট পার্ক (সেঞ্চুরিয়ান)।
- মেগা ফাইনাল: ২১ নভেম্বর, ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ)।