বাংলাদেশ ফুটবল লিগের চলমান মৌসুমে প্রথমবার মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন মোহামেডান। প্রথম রাউন্ডে ছয়টি ম্যাচ হলেও সাদা-কালোদের অফ রাউন্ড ছিল। ১৩ দল হওয়ায় প্রত্যেক রাউন্ডে একটি দল অফ থাকে। তাদের প্রতিপক্ষ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। এই মৌসুমের নতুন ভেন্যু চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মোহামেডান ছাড়াও প্রথম দিনে মাঠে গড়াবে তিনটি ম্যাচ। সব ম্যাচই শুরু হবে বিকেল ৩টায়।
চাঁদপুরে অনুষ্ঠেয় আজকের ম্যাচটি মোহামেডানের জন্য ভিন্ন কিছু। কারণ নতুন কমিটির তত্ত্বাবধানে চলছে সাদা কালো টেন্ট। ক্লাবে এসেছেন নতুন আর্জেন্টিনার বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ভারেলা। এই ম্যাচটি তার প্রথম অ্যাসাইনমেন্ট।