ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪২৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে সর্বোচ্চ ১১৮ জন মিরপুর বিভাগ থেকে গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) তথ্যানুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ ও মাদকের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে মোট ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে মিরপুর বিভাগ ১১৮ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, রমনা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গুলশান বিভাগ ৩৬ জন, গোয়েন্দা বিভাগ পাঁচজন ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে দুটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।