শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে টানা ৯ দিনের ছুটি শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এবং যথারীতি ২৫ অক্টোবর (রবিবার) থেকে আবার ক্লাস শুরু হবে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
তবে এর আগে ১৬ ও ১৭ (শুক্র-শনিবার) অক্টোবর সাপ্তাহিক ছুটি। এর ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষেই ছুটি শুরু হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে আগামী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি।
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি হলেও সাপ্তাহিক দুই দিনের ছুটি যোগ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত খুলবে ২৫ অক্টোবর (রবিবার)। এর ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবে।