টেক্সটাইল ফোকাসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাসটেইনেবল বিজনেস কানেক্টের উদ্বোধন  

বাংলাশের স্বনামধন্য শিল্পবিষয়ক ম্যাগাজিন টেক্সটাইল ফোকাসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাসটেইনেবল বিজনেস কানেক্ট (এসবিসি)-এর আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাশে গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান; বাংলাশে নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম; বাংলাশে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) মুখপাত্র আবদুল্লাহ আল মামুন; বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফাজলে শামীম এহসান; বিজিএমইএএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী; বিজিএমইএ-এর পরিচালক নাফিস-উদ-দৌলা; বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) সভাপতি মো. শাহরিয়ার; বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের (বায়লা) সভাপতি আবরার হোসেন সায়েম; বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি মো. আবদুল হামিদ এবং দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন। 

টেক্সটাইল ফোকাস, টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের একটি বিশেষায়িত শিল্পবিষয়ক ম্যাগাজিন। এক দশক আগে বাংলােেশ টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফমর্ গড়ে তোলা, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সংযোগ তৈরি, উদ্ভাবনকে তুলে ধরা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন খাতের গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরার লক্ষ্য নিয়ে টেক্সটাইল ফোকাসের যাত্রা শুরু হয়। 

গত এক দশকে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে ব্যাপক পরিবর্তন এসেছে। বৈশ্বিক নানা সংকট, প্রযুক্তিগত পরিবর্তন, টেকসই উন্নয়নের চাহিদা, পরিবর্তিত ভোক্তা প্রত্যাশা এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্য দিয়ে শিল্পটি এগিয়ে গেছে। এই দীর্ঘ যাত্রায় টেক্সটাইল ফোকাস শিল্পের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নথিভুক্ত করা, সংশ্লিষ্টদের মতামত তুলে ধরা এবং অর্থবহ সংযোগ তৈরির বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। 

গৃহায়ণ ও গণপূর্ত  মন্ত্রী জাকারিয়া তাহের এমপি টেক্সটাইল ফোকাসের সফল ১০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, টেক্সটাইল ফোকাস টিমের নিষ্ঠা ও দূরদর্শিতার আমি প্রশংসা করি এবং আগামী দিনগুলোতে তাদের অব্যাহত সাফল্য কামনা করি। নতুন প্ল্যাটফর্ম সাসটেইনেবল বিজনেস কানেক্ট চালু হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, এই প্ল্যাটফর্ম শিল্পের টেকসই ব্যবসায়িক উন্নয়নে কাজ করবে।

বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ-এর পক্ষ থেকে টেক্সটাইল ফোকাসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে সাসটেইনেবল বিজনেস কানেক্টের জন্যও শুভকামনা রইল। আমি আশা করি, এসবিসি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এই বিশেষ দিনে টেক্সটাইল ফোকাসের পুরো টিমের অব্যাহত সাফল্য ও আগামী দিনে আরও বড় অর্জন কামনা করছি। টেক্সটাইল মিডিয়ার পাশাপাশি তারে নতুন উদযোগ সাসটেইনেবল বিজনেস কানেক্ট আমাদের শিল্পের টেকসই উন্নয়নে অবদান রাখবে বলে আশা করি।

বিটিএমএ-এর মুখপাত্র আবদুল্লাহ আল মামুন বলেন, টেক্সটাইল ফোকাসের পুরো টিমের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করি। এই প্রকাশনা যেন টেক্সটাইল কমিউনিটিকে অনুপ্রাণিত, সংযুক্ত ও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশকে একটি শীর্ষ¯া’নীয় বৈশ্বিক টেক্সটাইল হাব হিসেবে তুলে ধরতে ধারাবাহিকভাবে কাজ করে যায়।

অনুষ্ঠানে টেক্সটাইল ফোকাসের সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম (রিয়াদ) টেক্সটাইল ফোকাসের গত ১০ বছরের পথচলা নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। তিনি টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের সব অংশীজনকে টেক্সটাইল ফোকাসের অগ্রযাত্রায় সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। 

মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, টেক্সটাইল ফোকাস বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে কাজ করছে এবং দেশের টেক্সটাইল শিল্প নিয়ে ইতিবাচক সংবাদ ও গল্প বিশ্বব্যাপী  তুলে ধরার মাধ্যমে আমাদের শিল্প সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখছে। 

সাসটেইনেবল বিজনেস কানেক্টের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির নতুন প্ল্যাটফমর্ সাসটেইনেবল বিজনেস কানেক্ট (এসবিসি) সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সাসটেইনেবল বিজনেস কানেক্ট এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠতে চায়, যেখানে টেকসই উন্নয়ন ও ব্যবসা একসঙ্গে কাজ করবে। মানুষ, ধারণা, প্রযুক্তি, অর্থায়ন ও সুযোগকে সংযুক্ত করে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও স্থিতিস্থাপক  করে তোলাই এই প্ল্যাটফর্মের লক্ষ্য।

অনুষ্ঠানে টেক্সটাইল শিল্পের বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরে একটি বড় সমাগম ঘটে। এতে বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, কারখানা মালিক, ব্র্যান্ড প্রতিনিধি, শিক্ষাবিদ, কারখানার মধ্যম ও শীর্ষ পর্যায়ের পেশাজীবী, ব্যবসায়ী এবং সরবরাহকারীরা অংশ নেন। 

টেক্সটাইল ফোকাসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৫০০-এর বেশি শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা টেক্সটাইল ফোকাসের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানটির সক্রিয় ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেন।

বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে সাসটেইনেবল বিজনেস কানেক্ট (এসবিসি)-এর উদ্বোধনকেও শিল্পসংশ্লিষ্টরা ইতিবাচকভাবে গ্রহণ করেন। সম্মিলিত ফটোসেশন ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়  ।