প্রখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ওয়েসিসের পুরনো কিছু অপ্রকাশিত অডিও রেকর্ডিং নিলামে তোলাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়েছে ব্যান্ডটি।
বৃহষ্পতিবার (১ অক্টোবর) দ্য গার্ডিয়ান পত্রিকা এক প্রতিবেদনে বলা হয়, এক সময় যে সব গান ওয়েসিসকে নিয়ে গিয়েছিল বিশ্বজোড়া খ্যাতির শীর্ষে। এবার সেই সময়েরই অজানা কিছু মুহূর্ত সামনে আসার আগেই থেমে গেল সব আয়োজন। নিলামে উঠার কথা ছিল ব্যান্ডটির ক্যারিয়ারের শুরুর দিকে বিরল কিছু রেকর্ডিং। কিন্তু মূল্যবান সে অর্কাইভ ঘিরে ওয়েসিসের আইনি পদক্ষেপও প্রশ্নের মুখে পড়েছে।
নব্বই দশকের ব্রিটিশ রক সংগীতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওয়েসিস। ‘ওয়ান্ডার ওয়ার্ল্ড’, ‘ডোন্ট লুক ব্যাক’, ‘সুপারসনিক’-এর মতো গান দিয়ে বিশ্ব জুড়ে পরিচিত পায় দলটি। এবার তাদের ক্যারিয়ারের শুরু দিকে অপ্রকাশিত অডিও রেকডিং ঘিরে শুরু হয়েছে নতুন আইনি জটিলতা।
নিলাম উঠার কথা ছিল ১০০ ও বেশি অপ্রকাশিত অডিও রেকর্ডিং ও ৬৩ লাইভ শো, সাউন্ড চেক এবং নব্বই দশকের নোয়েল ও লিয়ামের বিভিন্ন অডিও। এসব রেকর্ডিংয়ের মূল্য ধরা হয়েছে ১২ থেকে ১৬ লাখ পাউড।
ওয়েসিসের সাউন্ড ইঞ্জিনিয়ার হিউ রিচার্ডস ১৯৯৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ডেফিনেটলি মেবি প্রকাশের পর থেকে ২০০৮ পর্যন্ত তাদের সঙ্গে কাজ করেন। সেই সময় তিনি রেকডিংগুলো সংগ্রহ করেন। পরে তার ছেলে ওওয়াইন রিচার্ডস মিলে সেগুলো নিলামে তোলার উদ্যোগ নেন।
আগামী ৩ অক্টোবর যুক্তরাজ্যের লিটলটন অকশন্সে অডিওগুলো নিলামে তোলার কথা ছিল। কিন্তু বিক্রি বন্ধ করতে ওয়েসিস আইনি পদক্ষেপ নেওয়া অডিগুলো নিলাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে নিলামের বাকি সমগ্রী ঠিক থাকছে বলে জানিয়েছে অকশন্স।