সার মজুদ, জামায়াত নেতাকে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামের গুদামে অবৈধভাবে ইউরিয়া সার মজুদের অপরাধে কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির-২ মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদ ১৮ বস্তা ইউরিয়া জব্দ করেছে কামারখন্দ উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামের মনিরুল ইসলামের সার গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। মনিরুল ইসলাম (৪৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে ও কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ হিসেবে দায়িত্বে রয়েছেন।