ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় অবস্থানে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে বায়ুমান স্কোর ২০৪ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যা অস্বাস্থকর হিসেবে বিবেচিত। আবার ১৬৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যা অস্বাস্থ্যকর। ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কুয়েতের, কুয়েত সিটি।