বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের মার্চেন্ট নেটওয়ার্কে বাংলা কিউ আর-এর ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট আরও সহজ, সুবিধাজনক ও নিরাপদ করার পাশাপাশি মার্চেন্টদের জন্য নির্বিঘেœ ক্যাশলেস পেমেন্ট গ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।
ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন বলেন, ‘বাংলা কিউ আর ডিজিটাল পেমেন্টকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করেছে। আমাদের মার্চেন্ট নেটওয়ার্কে এর ব্যবহার বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে ক্যাশলেস লেনদেনের প্রসারে ইবিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই উদ্যোগের আওতায় ইবিএলের সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান সংখ্যক মার্চেন্ট আউটলেটে এখন বাংলা কিউ আর-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হচ্ছে। ফলে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকরা সহজেই ক্যাশলেস পেমেন্টের সুবিধা পাচ্ছেন।