কোহলির 'সোনালী হাঁস'; টেন্ডুলকারের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত

বিরাট কোহালির 'গোল্ডেন ডাক' পাওয়ার ম্যাচে শচীন টেন্ডুলকারের ২২ বছর পুরনো রেকর্ড ভেঙেছেন রোহিত শর্মা। 

আজ চন্ডগড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়ে যান বিরাট কোহলি। 

২৪৮১ দিন পর ওয়ানডেতে প্রথম বলে আউট হলেন তিনি। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে তাঁকে রোস্টন চেজের ক্যাচ বানিয়েছিলেন কাইরন পোলার্ড। এরপর টানা ৬ বছরে কোহলি আর প্রথম বলে আউট হননি। আজ আরেকজন ওয়েস্ট ইন্ডিয়ান জেইডন সিলসের বলে আউট হন। ওয়ানডে ক্যারিয়ারে এটি কোহলির ১৯তম শূণ্যতে আউট হওয়া। 

কোহলি গতকাল মাঠে নামার আগেই ক্যারিয়ার মাইলফলক ছুয়ে ফেলেন রোহিত শর্মা। ইনিংসের চতুর্থ বলে জেডন সিলসকে ডিপ মিডউইকেটে ঠেলে দুই রান নিয়ে ওপেনার হিসেবে দ্রুততম ১০,০০০ রান পূর্ণ করার বিশ্বরেকর্ড গড়েন তিনি। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন শচীন টেন্ডুলকারের ২২ বছরের পুরোনো রেকর্ড। ২০০৪ সালে শচীন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে ওপেনার হিসেবে ২১৪ ইনিংসে ১০,০০০ ওয়ানডে রান পূর্ণ করেছিলেন। আর রোহিত শর্মা সেই মাইলফলক স্পর্শ করলেন মাত্র ২০২ ইনিংসে।

এর আগের ওয়ানডেতেই তিনি মাত্র ৭৫ বলে ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১০১ রানের একটি চোখ জুড়ানো সেঞ্চুরি করেছিলেন। ওই ম্যাচেই শচীন ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১২,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি।

আজকের ম্যাচেও সেঞ্চুরি প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু ৯২ রানের মাথায় কেমো পলের বলে আউট হয়ে যান রোহিত। রোহিত না পারলেও সেঞ্চুরি করেছেন কেএল রাহুল। তার ৮৭ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংসে ভারত ৭ উইকেটে করেছে ৩৫১ রান।