গুলিস্তান থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর গুলিস্তান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

রবিবার (৪ অক্টোবর) সকালে ওই মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আলআমিন জানান, খবর পেয়ে সকালে গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেটের পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকায় ঘুরাফেরা করত। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।