চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গাছের ডাল কাটার সময় পড়ে গিয়ে আবুল হাশেম (৫৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আহমদ নুর মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
হাশেম ওই এলাকার আহমদ নূর মিয়ার ছেলে। তার সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
নিহতের স্বজন জানান, সকালে নিজের গাছের ডালপালা কাটতে গাছে উঠেন তিনি। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো.আতিব বলেন, বেলা সাড়ে এগারোটার দিকে মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনেন তার স্বজনরা। পরবর্তীতে পুলিশকে বিষয়টি জানানো৷ হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।