পূবালী ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ারের সমঝোতা স্বাক্ষর

পূবালী ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড যৌথভাবে ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছে। পারস্পরিক সহযোগিতা জোরদার এবং গ্রাহকদের উন্নত ব্যাংকিং সুবিধা ও সেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমের আওতায় ইউনাইটেড হেলথকেয়ারের সব চিকিৎসক ও কর্মী পূবালী ব্যাংক পিএলসি থেকে কমপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনী, সহকারী মহাব্যবস্থাপক সুব্রত কুমার শুভ এবং করপোরেট অ্যাফেয়ার্স প্রধান তারেক সামি রহমান উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও গুলশান করপোরেট শাখার প্রধান সুকান্ত চন্দ্র বণিক; উপমহাব্যবস্থাপক ও কার্ড বিজনেস ডিভিশনের প্রধান এন. এম. ফিরোজ কামাল; উপমহাব্যবস্থাপক ও গুলশান করপোরেট শাখার অ্যাডভান্স ইনচার্জ মোঃ আবু নাসার; সহকারী মহাব্যবস্থাপক ও কার্ড সেলস প্রধান মোসাব্বির হোসেন তালুকদার এবং সহকারী মহাব্যবস্থাপক ও কার্ড মার্কেটিং প্রধান মোঃ আসাদুল্লাহ খান। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় পূবালী ব্যাংকের সব কার্ডহোল্ডার ইউনাইটেড হেলথকেয়ারে প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় পাবেন।