এবারের মাস্টারপ্ল্যানে সব স্টেকহোল্ডারের সঙ্গে মিটিং করা হয়েছে। মাস্টারপ্ল্যান প্রণয়নের সঙ্গে যারা জড়িত আছেন, তারা সবার মতামতও নিয়েছেন। এখন প্রশ্ন হলো মতামতের ভিত্তিতে যে প্ল্যানটা তৈরি হবে তা কতটুকু বাস্তবায়ন করা যাবে?
এই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করার জন্য আমাদের সেই কর্মক্ষমতার জনবল রয়েছে কি না? মাস্টারপ্ল্যানকে যুগোপযোগী করতে সদিচ্ছার কোনো কমতি ছিল না কিন্তু যদি তা বাস্তবায়ন করা না যায় তাহলে তা কাগুজে দলিলে রূপ নিতে পারে। আমরা এই নগরের বসবাসকারীরা চাইব যাতে দ্রুত আমাদের প্ল্যান অনুমোদন হোক। এই নগরে ভবন নির্মাণ কিংবা কোনো প্রকল্প বাস্তবায়নের অনুমোদনের দীর্ঘসূত্রতায় ভুক্তভোগী আমরা।
আমরা চাইব এর মাধ্যমে দ্রুত প্ল্যান অনুমোদন দেওয়ার পদ্ধতি চালু হবে এই মাস্টারপ্ল্যানের মাধ্যমে। অর্থাৎ প্রকল্প অনুমোদনের দীর্ঘায়িত ধারা থেকে আমরা বের হয়ে আসতে চাই। কিন্তু এই মাস্টারপ্ল্যানের আলোকে আমরা কি সেই দীর্ঘায়িত ধারা থেকে বের হয়ে আসতে পারব?
এম আই খসরু
ব্যবস্থাপনা পরিচালক, ফিনলে প্রপার্টিজ