মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জনবল কাঠামো সিডিএতে নেই

একটি নগরের ২৫ বছরের জন্য মাস্টারপ্ল্যান প্রণয়ন হচ্ছে কিন্তু তা বাস্তবায়ন কারা করবে সেই জনবল কাঠামো নেই। এটা কি ভাবা যায়? হাতেগোনা কয়েকজন টাউন প্ল্যানার, একজন আর্কিটেক্ট, দুজন অথরাইজ অফিসার দিয়ে কি বিশাল এই নগরের পরিকল্পনার বাস্তবায়ন করা সম্ভব? সিডিএতে পৃথক প্ল্যানিং সেল ও মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য পর্যাপ্ত জনবল লাগবে। যারা পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে কি না তা মনিটরিং করবে।

আরেকটা বিষয় না বললেই নয়, সিডিএতে নিজস্ব জনবল লাগবে। বাইরে থেকে ডেপুটেশনে লোক এনে এই নগর পরিচালনা করা যাবে না। যারা দীর্ঘদিন সিডিএতে কাজ করে পদোন্নতি পেয়ে উপরের পদে যাবে তারাই এই পরিকল্পনা সবচেয়ে ভালো বুঝবে এবং তা ধারণ করতে পারবে। এখানে জুনিয়র পরিকল্পনাবিদ, স্থপতি ও প্রকৌশলী যেমন প্রয়োজন হবে, তেমনি সিনিয়রও লাগবে। সিনিয়র হওয়ার পর অন্যান্য উন্নয়ন সংস্থায় বদলি করে দিলে এই নগরের লাভ হবে না।

আইনুল হক 

ব্যবস্থাপনা পরিচালক ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড