গোপালগঞ্জে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, সোলায়মান মোল্লা(৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম(৬০)। তাদের বাড়ি ফরিদপুরের আলফা ডাঙ্গা উপজেলার দেওলা গ্রামে। সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ মোঃ মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী দুজনে অন্য বাসে করে ঢাকা থেকে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন। পরে রাস্তা পার হয়ে অন্যপারে যাবার সময় আরেকটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহ বুঝে দেয়া হবে।