চট্টগ্রামের ফরেস্ট একাডেমিতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭৫ দিনব্যাপী ‘ফরেস্টার কোর্স’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ফরেস্ট একাডেমি, চট্টগ্রামে ২৯ জন কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান ফরেস্ট একাডেমির পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরেস্টার কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান।
বিএফআরআইয়ের বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) মো. আনিসুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন বিএফআরআইয়ের বন ব্যবস্থাপনা উইংয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম এবং বনজ সম্পদ উইংয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ তারিফুল বারী (যুগ্মসচিব) এবং বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন।
ফরেস্ট একাডেমি, চট্টগ্রামের পরিচালক ও ফরেস্টার কোর্সের কোর্স পরিচালক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় ফরেস্ট একাডেমির উপ বন সংরক্ষক মো. আনিসুর রহমান ও ফরেস্ট রেঞ্জার সিগমা আলম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফরেস্ট একাডেমির গার্ডেনে শ্বেতচন্দন, রিঠা ও তমাল বৃক্ষের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফআরআইয়ের পাবলিসিটি অফিসার ও ফরেস্টার কোর্সের কোর্স সমন্বয়ক এয়াকুব আলী।