ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

রাজথানীতে গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ৪৬৫ জন গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই অভিযানে ৭৩টি মামলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারর মধ্যে রয়েছে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৫৫, ওয়ারী বিভাগে ৫৯, মতিঝিল বিভাগে ৭৫, তেজগাঁও বিভাগে ৬০, মিরপুর বিভাগে ১১৪, গুলশান বিভাগে ২৯, উত্তরা বিভাগে ৪২ ও গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছে।

অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চারটি ছুড়ি, একটি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।