বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে করেছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
ইসির কর্মকর্তাদের বরাতে বাসস জানায়, বৈঠকে অংশ নেওয়া নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের প্রতিনিধি দলের মধ্যে নির্বাচন কমিশনার ড. জানকী কুমারী তুলাধর ও ড. রাজিব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণ প্রসাদ কাপরী, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রতিনিধি প্রভাত কুমার রয়েছেন।
ইসির কর্মকর্তারা জানান, বৈঠকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম নিয়ে আলোচনার কথা রয়েছে।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দিয়েছেন।