বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) ফল-২০২৬ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বাইউস্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল।

তিনি নবীন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনা দেন এবং বাইউস্টের বিগত দিনসমূহের কার্যক্রম, বর্তমান সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও তিনি বক্তব্যে নবীন শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাইউস্টের ট্রেজারার কর্নেল মহাম্মদ ইফতেখারুল হক ও স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক ও ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড হিউম্যানেটিজ অনুষদের ডিন প্রফেসর ড. রমা ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাইউস্টের পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা।

আয়োজনের দ্বিতীয় পর্বে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।