বিশ্ব বসতি দিবসে সম্মাননা স্মারক পেল ইনটেক প্রোপার্টিজ

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে আবাসন খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ও সনদ পেয়েছে ইনটেক প্রোপার্টিজ লিমিটেড।

বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ইনটেক প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় এম ফখরুল ইসলাম বলেন, পরিকল্পিত নগরায়ণ এবং আধুনিক ও গুণগত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইনটেক প্রোপার্টিজ লিমিটেডের সততা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অর্জিত হয়েছে।

তিনি সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও প্রতিষ্ঠানের পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল চালিকাশক্তি।’