চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে হ্যাভেন বেকার্সের নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর, মিরসরাই থানা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির এবং আবুতোরাব বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোরুম উদ্বোধন উপলক্ষে আগত অতিথি ও স্থানীয়দের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
হ্যাভেন বেকার্সের জিএম মধু বাবু বলেন, আবুতোরাব বাজার ও আশপাশের এলাকার মানুষের চাহিদা পূরণে মানসম্মত বেকারি পণ্য সরবরাহের লক্ষ্যেই শোরুমটি চালু করা হয়েছে। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে আমাদের সব শোরুমে প্রায় অর্ধশত ধরনের মিষ্টি রয়েছে। এ ছাড়া আমাদের চিকেন শর্মা আইটেমটি ইতোমধ্যে ভোক্তাদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।