সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ পেরিয়ে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করছেন মানসা বারাণসী। তেলেগু সিনেমা ‘জর্জ কৃষ্ণ’-এ অভিনেতা শর্বানন্দের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে। কাজের ভিন্নতা নিয়ে সম্প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়া।
মানসার মতে, সৌন্দর্য প্রতিযোগিতায় নির্দিষ্ট শৃঙ্খলা ও নিয়ম মেনে চলতে হয়। অন্যদিকে অভিনয় তাকে সেই গ-ি ভেঙে নিজের ভাব প্রকাশ করা ও স্বাভাবিক থাকার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। তবে এই স্বাধীনতার সঙ্গে কিছুটা ভয় ও অনিশ্চয়তা জড়িয়ে থাকে বলেও স্বীকার করেন তিনি।
এই ভয়কে জয় করাই তার মূল লক্ষ্য বলে জানান মানসা। জীবনের নতুন প্রতিটি পরিবর্তনের সঙ্গে আসা ভয় ও অনিশ্চয়তাকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই তার পথচলার মূল প্রেরণা।