৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস-এর মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য একটি জরুরি বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত গুগল ফর্মটি যারা এখনো পূরণ করেননি, তাদের ১২ অক্টোবরের মধ্যে তা জমা দিতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনা দেওয়া হয়

যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে গুগল ফর্মটি পূরণ করতে পারেননি, তাদের কারণ দর্শানোসহ ১২ অক্টোবরের মধ্যে আবশ্যিকভাবে এই লিংকে গিয়ে ফর্মটি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজ্ঞপ্তির অনুলিপি পিএসসি সচিবালয়ের সিস্টেম অ্যানালিস্ট ও জনসংযোগ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।