শিবালয়ে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে ২৫ কেজি মা'ইলিশ জব্দ

মা'ইলিশের প্রজনন রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া আড়তে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা প্রায় ২৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক এবং কোনো জরিমানা করা হয়নি। 

গত ৮ অক্টোবর থেকে মা ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের জন্য মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী অভিযানটি পরিচালনা করেন। তিনি জানান, অভিযানে জব্দ করা ইলিশ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।