গৌরীপুরে ছেলে হত্যার অভিযোগে সৎমা ও বাবা আটক 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর দওবাড়ী গ্রামের ওয়াসকুরুনি নামের দুই বছরের শিশুকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সৎ মা ও বাবার বিরুদ্ধে। এঘটনায় সৎ মা আকলিমা ও বাবা আব্দুল কাদিরকে বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) বিকেলে আটক করে গৌরীপুর থানা পুলিশ। এর আগে মঙ্গলবার বীরপুর দত্তবাড়ী গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায় যায় আব্দুল কাদির ২০১৫ সালে উপজেলার মইলাকান্ধা ইউনিয়নের বড় কালীহর গ্রামের আব্দুল হাকিমের মেয়ে মোছা. শেফালীকে বিয়ে করেন। তাদের সংসার জীবনে জয়নাল আবেদিন( ৮) ও ওয়াসকুরুনী (২) নামে দুটি সন্তান রয়েছে। পরে ২০২৫ সালের নভেম্বর মাসে আইনিভাবে শেফালীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে।

বিয়ে বিচ্ছেদের ১ সপ্তাহ পর আব্দুল কাদির উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মেয়ে আকলিমাকে বিয়ে করেন। এর পর দুই সন্তান জয়নাল আবেদিন (৮) ও ওয়াসকুুরুনী (২)ও তার দ্বীতিয় স্ত্রী আকলিমাকে নিয়ে একসাথে বসবাস করতো। 

গত মঙ্গলবার দুপুরে দ্বীতিয় স্ত্রী আকলিমা শিশু ওয়াসকুরুনিকে ডিম খাওয়ায় ও পরে পানি পান করায়। এরপরে শিশুটিকে গোসল করিয়ে ঘুম পাড়াতে বিছানায় নিয়ে গেলে শিশুটি কাঁশতে শুরু করে। কাঁশির শব্দ শুনে ঘরে দাদী আছিয়া আক্তার এলে বিষের গন্ধ লাগে পরে শিশুটিকে কোলে নিলে মুখে বিষের গন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। 

এদিকে গত বুধবার নিহত ওয়াসকুরুনীর মা শেফালী আক্তার বাদী হয়ে সাবেক স্বামী আব্দুল কাদির ও তার স্ত্রী আকলিমার বিরুদ্ধে বিষ খাইয়ে ছেলেকে হত্যা করা হয়েছে মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বৃহস্পতিবার বিকেলে বোকাইনগর ইউনিয়নের বীরপুর দত্তবাড়ী গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কাদির ও আকলিমাকে আটক করেন পুলিশ। 

শিশুর মা শেফালী আক্তার জানান আকলিমার সাথে পরকীয়ার কারণেই আমাকে তালাক দিয়ে কয়েক দিন পরেই আকলিমাকে বিয়ে করেন আব্দুল কাদির। গত ৬ অক্টোবর আমার ছোট ছেলেকে বিষ খাওয়াইয়া হত্যা করছে কাদির ও তার স্ত্রী আকলিমা। আমাকে না জানিয়ে সৎ মাকে আসল মা সাজিয়ে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসে। আমি ছেলে হত্যার বিচার চাই। 

শিশুর দাদী বলেন, ঘটনার দিন নাতীর কাশি শুনে ঘরে ডুকে দেখি নাতীকে নিয়ে সৎ মা শুয়ে আছে। তখন আমি নাতীকে টান দিয়ে কোলে লইয়া দেহি মুখে বিষ গন্ধ করছে পরে তার চাচারা হাসপাতালে নিয়ে গেলে আমার নাতী মারা গেছে। 

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। শিশুর মায়ের অভিযোগে আব্দুল কাদির ও আকলিমাকে আদালতে প্রেরণ করা হয়েছে।