মৌলবাদের উত্থানে স্পষ্ট হচ্ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

মৌলবাদের উত্থানে স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

তিনি বলেন, আমাদের চারিপাশে মৌলবাদের আশফালন দেখতে পাচ্ছি। মৌলবাদের আশফালন মোকাবিলায় সাংস্কৃতিক মাধ্যমকে কাজে লাগাতে হবে।  

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রাজবাড়ী একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এসব কখা বলেন।

সংস্কৃতির প্রত্যেকটা অঙ্গকে কাজে লাগাতে হবে জানিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সংস্কৃতির ব্যাপকতা অনেক বড়। এর প্রতিটি ক্ষেত্রকে কাজে লাগাতে হবে। সংস্কৃতির ব্যাপকতা ও নিজস্বতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।

এসময় রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এস এ এম মোমিনুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম সফি, ডাঃ আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী একাডেমীর সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন ।

বাংলা ভাষার শুদ্ধ চর্চা, যথাযথ ব্যবহার এবং শিশু কিশোরদের মনে ভাষার প্রতি অনুরাগ ও মনোযোগ সৃষ্টির লক্ষ্যে শুরু হওয়া  দুই দিনব্যাপী উৎসবে বাংলা ভাষার ব্যবহার, চর্চা, বিতর্ক, কুইচ, সাংস্কুতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে। আগামীকাল শনিবার (১০ অক্টোবর) পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।