সাতকানিয়ায় জামায়াতের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ায় জামায়াতে ইসলামীর দুই নেতার ওপর মুখোশধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত। 

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সাতকানিয়া আদালত চত্বর থেকে মিছিলটি বের হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের।

বক্তারা বলেন, এওচিয়ায় জামায়াতের দুই নেতা মাওলানা মুহাম্মদ জাকারিয়াসহ অপর এক নেতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ সময় হামলার শিকার নেতাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর হামিদ উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ও কামরুল ইসলাম, এওচিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আবু বক্কর প্রমুখ।