হাসি হাসি রাশি রাশি

নদীতে কী থাকে

শিক্ষক : নদীতে কী থাকে?

রনি : মাছ থাকে।

শিক্ষক : আর কী?

রনি : পানি থাকে।

শিক্ষক : আর?

রনি : সাঁতার না জানলে ভয়ও থাকে!

নদীর প্রিয় গান

ঝিলিক : আচ্ছা, বল তো, নদীর প্রিয় গান কোনটা?

সজল : বলতে পারছি না। তুই বল!

ঝিলিক : চল চল চল...

নদীরা দুষ্টু

ছোট্ট রুনু পড়ছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে...

রুনু : (পড়া থামিয়ে) আচ্ছা মা, নদী সোজা না চলে এঁকে বেঁকে চলে কেন?

মা : নদী তো তোমার মতো দুষ্টু। তুমি যেমন ডানে যেতে বললে বামে যাও, নদী তেমনি সোজা না গিয়ে এঁকে বেঁকে চলে।

রুনু : না মা, ঠিক বললে না। আসলে এই নদীটা তো ছোট, ছোট বলেই এদিক ওদিক চলে যায়। বড় হলে ঠিক হয়ে যাব...

মাছ যখন বেকার

পরিবেশ দূষণ বিষয়ে ক্লাস হচ্ছে

শিক্ষক : বলো তো শোভন, যদি নদী শুকিয়ে যায় তাহলে কী হবে?

শোভন : তাহলে আর কী হবে স্যার, মাছেরা সব বেকার হয়ে যাবে।

            গ্রন্থনা : শাহ জামান