সাফারি পার্কের জন্য কেনা হবে বেশ কিছু প্রাণী : বনমন্ত্রী

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক পরিদর্শন করেছেন বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। গতকাল শুক্রবার দুপুরে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনের সময় তিনি পার্কের অব্যবস্থাপনা দূর করা, বিভিন্ন প্রাণী কেনা এবং পার্কের অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কারের পরিকল্পনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী বলেন, পার্ক থেকে লেমুর ভারতে পাচারের অভিযোগের তদন্ত চলছে। পার্কের কারও জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সাফারি পার্কের জন্য জিরাফ কেনার প্রস্তুতি চলছে। এ ছাড়া যেসব প্রাণী নেই, সেগুলো ফিরিয়ে আনারও পরিকল্পনা নেওয়া হয়েছে।