আক্রান্ত হলে সৌদির পাশে থাকবে ঢাকা: হুমায়ুন কবির

মক্কা ও মদিনা আক্রান্ত হলে সৌদি আরবের পাশে বাংলাদেশ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়তে চায়। বাংলাদেশ চায় সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করুক। দেশটির জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ বাংলাদেশ তৈরি করেছে।

তিনি আরও বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠিয়ে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে যাবে বলে আমরা আশাবাদী।