সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চাকরিপ্রত্যাশীরা রাজধানীর সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
এ ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ) আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে অনিয়র্বহী কারণবশত ও প্রশ্ন ফাঁসের অভিযোগের ভিত্তিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে নতুন তারিখ ঘোষণা করা হবে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর আগমুহূর্তে বা প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর পরীক্ষাটি স্থগিত করা হয়।
এ ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ) আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে
মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছাড়াও মানিক মিয়া এভিনিউর আড়ং মোড় এবং নীলক্ষেত মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন।
২৪২টি শূন্য পদের বিপরীতে সারাদেশে ৩ লাখেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পরীক্ষার আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এবং বিভিন্ন স্থানে ছবি ছড়িয়ে পড়ে। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করায় দেশের দূরদূরান্ত থেকে আসা চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন।