মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা–২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।

ঢাকার মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিরা হিফজুল কুরআন বিভাগে বিশ্বের ৩৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে এ সাফল্য অর্জন করেন।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত

৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সমাপনী অনুষ্ঠানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রথম স্থান অর্জন করায় হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।

এর আগে একই প্রতিষ্ঠানের হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুরসহ অন্য শিক্ষার্থীরাও বিভিন্ন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন।