ভাষা-শিল্প-সংস্কৃতিতে মিল থাকায় দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ: মনোজ কুমার

‘ভাষা-শিল্প-সংস্কৃতিতে মিল থাকায় বাংলাদেশ-ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ’ বলে মন্তব্য করছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

শনিবার (১০অক্টোবর) সকালে মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের ত্রিস্রোতা শ্রী শ্রী বদেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ভাষা, শিল্প ও সংস্কৃতিতে অনেক জায়গায় মিল থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ ছিল এবং থাকবে। যেকোন বিষয়ে আলোচনার মাধ্যমে এ সম্পর্ক আরও বেশি সৌহার্দপূর্ণ, আরও বেশি দৃঢ় হবে হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।’

মহালয়া উপলক্ষে ভোর থেকে পঞ্চগড়ের বদেশ্বরী মন্দিরে সমবেত হতে শুরু করেন হাজারো ভক্ত ও পূর্ণার্থীরা। মন্দিরের অদূরে করতোয়া নদীর তীরে চলে পূর্ণ্যস্নান, পিণ্ডদান ও তর্পনাদি অর্পন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূর্নার্থীদের ভিড় বাড়তে থাকে।

ভক্তরা জানান, হিন্দু পুরানে উল্ল্যেখিত ৫১ পীঠের অন্যতম এই বদেশ্বরী শক্তিপীঠ ধাম। তীর্থ হিসেবে সনাতনীদের কাছে তাই বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও খেলনা, খাবারসহ বিভিন্ন দোকানপাটে উৎসবে রূপ নেয় পুরো এলাকা। নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন ভক্তরা।

আয়োজকরা জানান, উৎসবে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।