বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী প্রক্রিয়াজাতকরণ হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানসমূহের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) এর ১৩তম বোর্ড অব ডাইরেক্টর্স সভা অনুষ্ঠিত হয়।
বিএফএফইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) ঢাকার বিজয়নগরে বিএফএফইএ-এর কার্যালয়ে এই সভায় দেশের মৎস্য শিল্পের উন্নয়ন, ব্যবসায়িক সমস্যা সমাধান এবং সরকারের নীতিগত সহায়তার মাধ্যমে এ শিল্পকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও আন্তর্জাতিক বাজারে চিংড়ি ও মাছ রপ্তানি বৃদ্ধির নিমিত্তে আগামী ২০ থেকে ২২ এপ্রিল, ২০২৭ সালে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য সিফুড এক্সপো গ্লোবাল মেলায় এবং চলতি বছরের নভেম্বরে ঢাকার সন্নিকটে পূর্বাচলে অনুষ্ঠিতব্য গ্লোবাল সোর্সিং এক্সপো মেলায় অংশগ্রহণ নিয়েও আলোচনা করা হয়।
এসময় মৎস্য শিল্পের টেকসই উন্নয়নে করণীয় বিষয়ে সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরে যোগাযোগ অব্যহত রেখে এশিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য ব্যবসায়ীবান্ধব টেকসই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে ট্রেডের শৃঙ্খলা আনয়ন এবং মৎস্যপণ্যের গুণগত মান উন্নয়নের মাধ্যমে বায়ারদের আস্থা অর্জনপূর্বক বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিকরণের মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএফএফইএ-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. তারিকুল ইসলাম জহীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএফএফইএ-এর ভাইস প্রেসিডেন্ট কামরুল আলম, ডাইরেক্টর মো.মাসুদুর রহমান, ডাইরেক্টর মো. জালাল উদ্দিন, ডাইরেক্টর সৈয়দ বদরুজ্জামান, ডাইরেক্টর এস এম আখতারুজ্জামান, এ কে এম ফজলুল হক, সাবেক প্রেসিডেন্ট কাজী বেলায়েত হোসেন, সাবেক ডাইরেক্টর শ্যামলদাস সহ কর্মকর্তারা।